আমি একটি আদান-প্রদান করতে চাই - আমি সেটি নিয়ে কিভাবে অগ্রসর হতে পারি?
এই প্রক্রিয়াকে বলা হয় একটি 'মিউচুয়াল এক্সচেঞ্জ' বা 'যৌথ পরিবর্তন'। 'যৌথ পরিবর্তন' কি?
একটি যৌথ পরিবর্তন হল যেখানে দুই, তিন, চার বা অধিক ভাড়াটিয়া টেনেন্সী পরিবর্তন করেন এবং প্রতিটি পক্ষ একে অপরের উপর নির্ভরশীল থাকেন, যে পক্ষের সাথে বা যার সাথে তারা স্থায়ীভাবে ঘর পরিবর্তন করছেন। একজন ভাড়াটিয়া কোন একটি খালি ঘরে ঘর বদল করতে পারবেন না। ভাড়াটিয়ার দায়িত্ব হল বদল করার মত মানানসই পক্ষ খুঁজে বের করা। এটি করা যেতে পারে হোম সোয়াপের সাথে রেজিস্ট্রি করার মাধ্যমে, হোমসোয়াপার ওয়েব সাইটের লিংকের জন্য এখানে ক্লিক করুন।
কে যৌথ পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন?
সকল কাউন্সিল ও হাউজিং এসোসিয়েশনের ভাড়াটিয়া যাদের সিকিউর বা এশিওর্ড টেনেন্সী আছে, তারা একে অন্যের সাথে ঘর বদল করার জন্য আবেদন করতে পারবেন। যাইহোক, লীজের অধীনে বা প্রাইভেট ভাড়াটিয়া হিসেবে যারা আছেন তাদের পরিবর্তন করার অনুমতি নেই। আমি ঘর বদল করার জন্য একজন অংশীদার পেয়েছি, এখন আমার কি করা দরকার?
আপনি ও আপনার সাথে ঘর বদল করার পক্ষ উভয়কেই অবশ্যই আবেদন করতে হবে এবং বদল করার বিষয়টি নিয়ে অগ্রসর হওয়ার পূর্বে আপনাদের যথাযথ ল্যান্ডলর্ডের নিকট থেকে অনুমতি নিতে হবে। আপনাদের উভয়কেই একটি আবেদনপত্র পূরণ করতে হবে, একটি আমাদের জন্য একটি আপনার সাথে ঘর বদলকারীর ল্যান্ডলর্ডের জন্য।
আমি আবেদনপত্রগুলি দাখিল করেছি, এখন কি হবে?
আপনার সাথে আপনার হাউজিং অফিসার ও সম্ভবত: আপনার সাথে ঘর বদলকারীর ল্যান্ডলর্ডও যোগাযোগ করবেন, যাতে একটি 'হোম ভিজিট' এর ব্যবস্থা করা যায়। পরিদর্শনের সময় আপনার ঘর পরীক্ষা করা হবে, যদি কোন কিছুর ক্ষয়ক্ষতি, অপব্যবহার বা অবহেলার চিহ্ন পাওয়া যায় তাহলে আপনাকে অনুরোধ করা হবে ক্ষয় ক্ষতি ঠিক করার জন্য, যৌথ পরিবর্তন করা শুরুর পূর্বে।
আপনি কি কোন একটি যৌথ পরিবর্তন প্রত্যাখ্যান করতে পারেন?
শুধুমাত্র যে সকল কারণে আমরা ঘর বদল করার অনুমতি বাতিল করতে পারি, তা হাউজিং এক্ট 1985 এ বর্ণিত আছে, সেগুলি হল:
কারণ 1 - ভাড়াটিয়া বা ব্যক্তি যারা একে অপরের সাথে ঘর বদল করতে চান, যদি তাদের বিরুদ্ধে কোন 'পজেশন অর্ডার' থাকে।
কারণ 2 - ভাড়াটিয়া বা ব্যক্তি যারা একে অপরের সাথে ঘর বদল করতে চান, যদি তাদেরকে 'নোটিশ অব সিকিং পজেশন' প্রদান করা
হয়ে থাকে, বা 'পজেশন' প্রক্রিয়া শুরু হয়ে থাকে। কারণ 3 - ভাড়াটিয়া বা ব্যক্তি যারা একে অপরের সাথে ঘর বদল করতে চান, যদি তারা যথেষ্ট পরিমাণে কম জায়গা ব্যবহার করবেন মনে করা হয়, যেখানে তারা বদলী হয়ে যেতে চান।
কারণ 4 - ভাড়াটিয়া যে ব্যক্তির সাথে ঘর বদল করতে চান, যদি তা তার জন্য অনুপযোগী হয়, যেমন তা খুব বড়।
কারণ 5 - বর্তমান ভাড়াটিয়া যদি তার কাজের সাথে যুক্ত হিসাবে এখানে ভাড়ায় থাকেন, বা স্থানটি একটি নন-হাউজিং ফাংশনের সাথে যুক্ত থাকে - যেমন একটি স্কুলের জন্য কেয়ার টেকারের লজ।
কারণ 6 - যদি ল্যান্ডলর্ড একটি চ্যারিটি এবং যে ব্যক্তির সাথে ভাড়াটিয়া ঘর বদল করতে চান তার পেশা যদি চ্যারিটির লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হয়।
কারণ 7, 8 এবং 9 - যদি ঘরটি ঐ ব্যক্তির জন্য অনুপযোগী হয়, যিনি পরিবর্তন করতে চান তার সাথে, কারণ এটি সহায়তামূলক চাহিদাপ্রাপ্তদের জন্য মানানসই করে তৈরী করা হয়েছে, যা ঐ ব্যক্তির নাই।
কারণ 10 - ঘরটি যদি একটি কো-অপারেটিভ ব্যবস্থাপনার অংশ হয়, যা যে ব্যক্তি ঘর পরিবর্তন করবেন তিনি যদি সেখানে যোগদান করতে অনিচ্ছুক হন।
সিদ্ধান্ত গ্রহণে কত দিন লাগে?
উভয় আবেদনপত্র পাওয়ার 42 দিনের মধ্যে।




