যদি আমার সম্পত্তিতে উন্নতিসাধন করতে আমি অনুমতি চাই তাহলে আমি কি করব?
যদি আপনি আপনার বাড়ির উন্নতিসাধন করতে চান, অনুগ্রহ করে আমাদের আপনি যে কাজ করাতে চান তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিন৷ আমাদের প্রপার্টি সার্ভিসেস ডিপার্টমেন্ট আপনি যে কাজ করাতে চান তার মূল্যায়ন করবে এবং কিছু জিনিষ বিবেচনা করবে যেমন তা সম্পত্তিটি অনুযায়ী কি না, তা কোন নিরাপত্তার সমস্যার সৃষ্টি করে না এবং তা যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের দিয়ে করানো হচ্ছে৷ তারপর আমরা আপনাকে লিখিতভাবে জানাব অনুমতি দেওয়া হবে কি না৷ যদি আপনি কোন তাত্পর্যপূর্ণ পরিবর্তন করতে চান, এটি সম্ভব যে আমরা আঁকা পরিকল্পনা ও অন্য বিবরণ দেখতে চাইব৷
আপনার ভাড়া সম্ভবত এই উন্নতিসাধনের দ্বারা প্রভাবিত হবে না, কিন্তু আপনার আবেদন পাওয়ার পরে আমরা আপনাকে বিস্তৃতভাবে জানাব৷
যদি কোন তথ্য দেওয়ার আগে আপনি কারোর সাথে কথা বলতে চান, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ করুন৷


