আমি আমার আবেদন ফর্ম আপনাদের কাছে পাঠানোর পর কি হবে?
হয় অনলাইনে আবেদন বা 0845 270 1088 নম্বরে যোগাযোগ করে এবং আমরা আপনাকে আপনার সুবিধাজনক সময়ে ফেরত কল করার মাধ্যমে ফোনে আবেদনপত্র পূরণ করতে পারবেন, আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন বা আমরা আপনাকে ডাকযোগে ফর্মটি পাঠাতে পারব।
দয়া করে লক্ষ্য করুন, আপনি স্কিমটির জন্য শুধুমাত্র তখনই আবেদন করতে পারবেন যখন অপেক্ষমান তালিকা খোলা থাকে। আমাদের ঘর-বাড়ীর তালিকা আপনাকে এই তথ্য দেবে। যখনই আমাদের নিকট খালি ঘর-বাড়ী থাকে তখনই আমরা আমাদের অপেক্ষমান তালিকা রিভিউ করি।
আমরা আপনার ফর্ম পাওয়ার পর আপনাকে লিখে জানাব যে আপনাকে আমাদের অপেক্ষমান তালিকার জন্য গ্রহণ করা হয়েছে কিনা। চিঠিতে আরও বলা হবে কোন এলাকায় আপনি রেজিস্ট্রিকৃত হয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত তথ্য দেওয়া হবে।
7 দিনের মধ্যে আপনার একটি প্রাপ্তি-স্বীকার পত্র পেয়ে যাওয়া উচিত। আমরা আপনার চিঠি পেয়ে যাওয়ার অর্থ হল আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারেন যে, আপনার আবেদনটি আমাদের সিস্টেমে রেজিস্টার্ড হয়েছে।
যদি আপনার পরিস্থিতির পরিবর্তন হয় তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন।




