আমার ভাড়া কত হবে?
আপনি কোন এলাকাকে বসবাসের জন্য বেছে নিয়েছেন এবং আপনার কি আকারের সম্পত্তি প্রয়োজন তার উপর নির্ভর করে আপনার ভাড়ার পরিমাণ নির্ধারিত হবে। কিছু স্কিমের অতিরিক্ত হিসেবে সকলের ব্যবহার্য স্থান, গার্ডেন, পরিচ্ছন্নতা, লাইটিং ইত্যাদির জন্য হয়ত একটি সার্ভিস চার্জও থাকতে পারে। দয়া করে লক্ষ্য করুন আপনি প্রপার্টি সার্চ পৃষ্ঠায় স্কিম ও ভাড়ার পরিমাণ দ্বারা তা বেছে নিতে পারেন। আমরা আপনাকে প্রদান করতে চাওয়া যে কোন সম্পত্তির ভাড়া আপনাকে জানাব।


