কিভাবে আমি ঘর পরিবর্তনের বা বদল করার জন্য অনুরোধ করব?
ঘর পরিবর্তন করতে চান যদি আপনি আমাদের একজন ভাড়াটিয়া হন এবং আপনি অন্য একটি চেভিন এর ঘরে বদল হতে চান, তাহলে আপনি বদল করার জন্য আবেদন করতে পারেন।
যখন আমরা আপনার বদলীর অনুরোধ বিবেচনা করি, তখন আমরা দেখি কিভাবে আপনি আপনার বর্তমান ভাড়াটে থাকাকালীন সময়ে আচরণ করেছেন এবং আপনার ঘরের অবস্থা। বদল করতে যোগ্য হওয়ার জন্য আপনার ভাড়ার একাউন্ট পরিষ্কার থাকা দরকার, অ-সামাজিক কার্যকলাপের কোন ইতিহাস না থাকা এবং আপনার বর্তমান ঘরে অন্তত: পক্ষে 6 মাস ধরে বসবাস করতে হবে। তাছাড়াও আপনার ঘরটি এমন অবস্থায় থাকতে হবে যা আমাদের অধিকাংশ ভাড়াটিয়া গ্রহণযোগ্য বলে মনে করেন।উপরের বিষয়ে কিছু কিছু ব্যতিক্রমও হতে পারে, আরও তথ্যের জন্য দয়া করে আমাদের ট্রান্সফার পলিসি পড়ুন। অনুরোধের পরিপ্রক্ষিতে অনুবাদ সেবা পাওয়া যায়।
যদি আপনি একটি বদলীর জন্য বিবেচিত হতে চান, তাহলে দয়া করে আমাদের কাষ্টমার কন্টাক্ট টিমের সাথে 0845 270 1088 নম্বরে যোগাযোগ করুন বা enquiries@chevinha.co.uk ঠিকানায় ই-মেইল করুন, এবং তারা আপনাকে আপনার স্থানীয় হাউজিং টিমের সাথে যোগাযোগ করিয়ে দেবেন। আপনি আপনার বদলীর ব্যাপারে তাদের সাথে আলোচনা করতে পারবেন এবং তারা আমাদের বদলী করার আবেদন পত্র অনলাইনে পূরণ করবেন যখন আপনার সাথে ফোনে কথা বলবেন। আমাদের কর্মচারীরা আপনাকে খুশী মনে কল-ব্যাক করবেন যাতে আপনার ফোন করার খরচ বাঁচানো যায়।




