আমি একটি মেরামতির ব্যাপারে কিভাবে রিপোর্ট করব?
আমাদের ফ্রিফোন নম্বর 0800 587 7189 নম্বরে ফোন করুন। কাষ্টমার কন্টাক্ট টিম আপনার বিষয়টি দেখতে পারবেন আপনি যখন এই নম্বরে কল করবেন, আপনাকে হয় একটি স্বাভাবিক মেরামতি সম্পর্কে রিপোর্ট করা বা একটি গ্যাস সংক্রান্ত সমস্যা সম্পর্কে রিপোর্ট করার পছন্দ প্রদান করা হবে। আপনি আমাদেরকে repairs@chevinha.co.uk। ঠিকানায় ই-মেইলও করতে পারবেন, আপনি 'মাই একাউন্ট' সেকশনে অন-লাইন সুবিধাদিও ব্যবহার করে আমাদের মেরামতকারী টিমের নিকট ই-মেইল করতে পারবেন এবং আপনার মেরামতের পূর্বতন ঘটনাগুলিও পরীক্ষা করতে পারবেন।




