আমি যেখানে বসবাসকারী সেখানকার অ-সামাজিক আচরণ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আমার একটি অভিযোগ রয়েছে
আপনি যদি প্রথমবার এই সম্পর্কে রিপোর্ট করে থাকেন, আপনাকে আপনার হাউজিং অফিসারের সাথে কথা বলতে হবে যিনি সমস্ত বিবরণগুলি রেকর্ড করবেন এবং আপনাকে জানাবেন যে, আমরা কি করতে পারি।
অনুগ্রহ করে, আমাদের "ডীলিং উইথ নুইসেন্স" শীর্ষক পুস্তিকার একটি কপি চেয়ে নিন বা আপনি এখানে একটি কপি ডাউনলোড করতে পারেন।
আপনি যদি ইতোমধ্যে আপনার হাউজিং অফিসারের সাথে কথা বলে থাকেন এবং সমস্যাটি চলতে থাকে, আপনাকে আমাদের অ-সামাজিক আচরণ সংক্রান্ত বিশেষজ্ঞ টিমের কাছে পাঠানো হতে পারে।
দয়া করে লক্ষ্য করুন যে, আপনি এখন অসামাজিক আচরণের ঘটনার বিষয়ে অফিস সময়ের বাইরে বা উইকএন্ডে 0845 5436415 নম্বরে ফোন করে রিপোর্ট করতে পারবেন। এটি একটি হেল্পলাইন যা চেভিন এসোসিয়েশনের পক্ষে Sitex/Orbis দ্বারা পরিচালিত হয়।
যদি অভিযোগটি একটি বর্ণবৈষম্যগত হয়রানি, ঘৃণাগত অপরাধের অন্য কোন ধরণ বা ঘরোয়া সহিংসতা সংক্রান্ত হয়, সেক্ষেত্রে কেসটিকে তত্ক্ষনাত্ প্রথম বারেই অ-সামাজিক আচরণ সংক্রান্ত দলের একজন সদস্যের কাছে পাঠিয়ে দেওয়া হয় বা তা না করতে পারলে একজন এরিয়া ম্যানেজার বা হাউজিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের একটি নীতি রয়েছে যা বলে যে, আমরা এক কর্মদিবসের মধ্যে এ ধরণের অভিযোগগুলির তদন্ত শুরু করব।




