আমি মনে করছি যে আমাকে জাতিগত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, অনুগ্রহ করে আপনি কি সাহায্য করতে পারবেন?
যদি অভিযোগটি জাতিগত হয়রানি, অন্য কোন ধরণের ঘৃণামূলক অপরাধ বা পারিবারিক হিংস্রতার বিষয়ে হয় সেটাকে অবিলম্বে প্রথমবারই অসামাজিক আচরণ বিরোধী টিমের কোন সদস্যকে জানাতে হবে, যা না করা গেলে এরিয়া ম্যানেজার বা হাউসিং অফিসারকে তা জানাতে হবে৷ আমাদের একটি নীতি আছে যা অনুযায়ী আমাদের একটি কাজের দিনের মধ্যেই এই ধরণের অভিযোগের তদন্ত শুরু করতে হবে৷
আপনার গোপনীয়তার বিষয়ে কোন আশঙ্কা থাকলে তার আমরা সম্মান করব৷ যদি আপনি আমাদের অসামাজিক আচরণ বিরোধী নীতির একটি কপি দেখতে চান আমাদের ক্রেতা পরিষেবা টিমকে যোগাযোগ করুন, তারা সানন্দে আপনাকে একটি কপি পাঠিয়ে দেবে – টেলিফোন 0845 270 1088৷ আপনার প্রয়োজন হলে আমরা দোভাষী ব্যবস্থার আয়োজন করতে পারি৷
অনুগ্রহ করে “ডিলিং উইথ রেশিয়াল হ্যারাসমেন্ট” নামে আমাদের পুস্তিকাটির জন্য অনুরোধ করুন৷
আমরা আপনাকে অন্য সংস্থাগুলিরও নম্বর দিতে পারি যারা হয়ত সাহায্য করতে পারে৷




