আমি চাই যে আমার সঙ্গী আমার সাথে থাকে – আমায় কি করতে হবে – তা কি আমার ভাড়ার উপর কোন প্রভাব ফেলবে?
ভাড়া নির্ভর করে সম্পত্তির উপর, তাই তা বাড়বে না৷ কিন্তু আপনি যদি বেনিফিটস পেয়ে থাকেন তা এর দ্বারা প্রভাবিত হতে পারে – সঠিক হবে আপনার স্থানীয় কর্তৃপক্ষের হাউসিং বেনিফিটস ডিপার্টমেন্টের সাথে মিলিয়ে নেওয়া এটি দেখতে যে আপনার হাউসিং বেনিফিটস প্রভাবিত হবে কি না৷ আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে হবে যে আপনার সঙ্গী আপনার সাথে থাকবে এবং তার বিবরণ আমাদের দিতে হবে৷




