আমাদেরকে কিছুদিন পূর্বে বলা হয়েছিল যে ঘর-বাড়ী পুনরায় সংস্কার করা হবে - কখন তা করা হবে?
এই ধরনের কাজ আমাদের বড় মেরামত কাজের অংশ। আমাদের একটি পঞ্চ বার্ষিকী পরিকল্পনা আছে, তাই আমরা আপনাকে বলতে পারব, যদি আপনার ঘরটি এর মধ্যে যুক্ত থাকে। পরবর্তীতে কোন স্কিমটি পুন:সংস্কার করা হবে তা দেখতে দয়া করে এখানে ক্লিক করুন। (অনুরোধের পরিপ্রেক্ষিতে আরও অনুবাদ সেবা পাওয়া যাবে)।
যদি এই তালিকায় আপনি আপনার স্কিম দেখতে না পান, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে জানাতে পারব আপনার স্কিম যদি আধুনিকায়ন করা হয় এবং তা কখন। যদি আপনার ঘরটি প্রোগ্রামে থাকে, তাহলে আমাদের পুন:বিনিয়োগকারী টিম কাজ শুরু করা সম্পর্কে আপনাকে অনেক পূর্বে অগ্রিম জানাবেন, এবং আপনার মতামত প্রদানের সুযোগ দেবেন।




