আমি কিভাবে আমার ভাড়া দেব?
আপনি একটি সরাসরি ডেবিট বা স্ট্যাণ্ডিং অর্ডারের নির্দেশ দিতে পারেন – অনুগ্রহ করে 0845 270 1088 নম্বরে যোগাযোগ করুন এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কর্মীদের কোন সদস্যের সাথে কথা বলতে চান৷ আপনার প্রয়োজন হলে আমরা দোভাষী ব্যবস্থার আয়োজন করতে পারি৷
বিকল্পরূপে আমরা আপনাকে একটি ‘অলপে’ (Allpay) কার্ড জারি করতে পারি৷ এই কার্ডের মাধ্যমে আপনি আপনার ভাড়া নগদ, চেক বা ডেবিট কার্ডের মাধ্যমে পে পয়েন্টে, পোস্ট অফিসে টেলিফোনের মাধ্যমে বা ইন্টারনেট সাইট দিয়ে অর্থ মেটাতে পারেন৷ এছাড়া অলপে আপনাকে টেক্সট বার্তার মাধ্যমে অর্থ মেটাতে দেয়৷
এছাড়া আপনি আপনার ভাড়া অনলাইনে বা চেক, ক্যাশ বা আপনার মোবাইল ফোনের মাধ্যমে মেটাতে পারেন৷
যদি আপনি হাউসিং বেনিফিটস পেয়ে থাকেন, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি হাউসিং বেনিফিটস ডিপার্টমেন্টের সাথে সত্বর কাজ করেন যাতে তারা চেভিন হাউসিং গ্রুপকে প্রদেয় তাদের অর্থ মেটানোর ব্যবস্থা করে রাখতে পারেন – এগুলি আমাদের চার সপ্তাহ দেরি করে মেটানো হয়৷
এছাড়া আমরা আপনাকে হাউসিং বেনিফিটস অফিসগুলির নম্বরর্গুলিও দিতে পারি৷




