সহায়তা ও অভিযোজন
আমরা বর্তমান ভাড়াটিয়াদের জন্য সহায়তা ও অভিযোজনের কাজ করি কারণ আমরা তা ভাড়াটিয়াদের সন্তুষ্টির প্রতি এবং মানুষজনকে তাদের নিজের বাড়িতে আরো বেশি থাকতে সাহায্য করতে এক ইতিবাচক অবদান রাখে৷
কিন্তু এই পরিষেবার চাহিদা খুব বেশি এবং একটা অপেক্ষমানদের তালিকা রাখা হয়৷ এটি তারিখ অনুযায়ী চলে এবং আবেদনকারীদের চিঠি দিয়ে বিজ্ঞাপিত করা হয় যে তাদের সুযোগ এসেছে৷ যদি আপনি সহায়তা ও অভিযোজনের কাজ করাতে চান তা আমাদের জানাবেন৷ আমরা আপনার বিবরণ আমাদের অভিযোজন টিমকে জানাব্ ও সেখানকার কর্মীরা আপনাকে অপেক্ষমানদের তালিকার বিষয়ে জানাবার জন্য যোগাযোগ করবে৷
এটি সুবিধাজনক হয় যদি আপনি কোন ডাক্তার, অকুপেশনাল থেরাপিস্ট, সমাজ কর্মী, বা অন্য কোন যথাযথ পেশাদারদের কাছ থেকে সহায়ক কোন স্বাস্থ্যজনিত প্রমাণ দিতে পারেন৷
যদি আপনার গুরুতর এবং অবিলম্বে কোন অভিযোজনের প্রয়োজন থাকে তাহলে তার বিবেচনা করা যেতে পারে কিন্তু তার সমর্থনে আমাদের স্বাস্থ্যজনিত প্রমাণের প্রয়োজন হবে৷
সকল কাজ একজন অনুমোদন করা ইনস্টলারের সাথে সহযোগিতায় করা হয়৷
আমরা এছাড়া সেই আবেদনকারীদের সমর্থন করি যারা তাদের স্থানীয় কাউন্সিলকে কোন অনুদান (ডিসএবিলিটি ফেসিলিটি গ্রান্ট) পাওয়ার জন্য লিখেছেন৷ অনুগ্রহ করে আরো জেনে নিতে আমাদের 0845 2701088 নম্বরে ফোন করুন৷


