আমি যখন আমার আবেদন পত্র আপনাদের কাছে পাঠাব তখন কি হবে?
একবার যথাযথ অফিসে আপনার ফর্ম পৌঁছলে সকল বিবরণ আমাদের হাউসিং কমপিউটার ব্যবস্থায় ঢুকিয়ে রাখা হবে৷ আপনি তারপর একটি চিঠি পাবেন যা আপনাকে জানাবে যে আপনি আমাদের অপেক্ষমানদের তালিকায় আছেন; এই চিঠিটি আপনাকে আরো জানাবে কোন কোন এলাকা আপনাকে দেওয়া হয়েছে, সেই এলাকার হাউসিং এডমিনিস্ট্রেটরের যোগাযোগের তথ্য এবং আপনার কত পয়েন্টস আছে৷
আপনি আপনার আবেদনটির প্রাপ্তি স্বীকার করে 7 দিনের মধ্যে খবর পাবেন৷ আমাদের থেকে এই চিঠিটি পাওয়ার পরে আপনি আত্মবিশ্বাসী হতে পারেন যে আপনার আবেদন আমাদের সিস্টেমে ঢোকানো আছে৷
প্রতি 6 মাসে একবার আমরা আপনাকে একটি চিঠি দিয়ে জানতে চাইবো আপনার পরিস্থিতির কোন পরিবর্তন হয়েছে কি না এবং আপনি অপেক্ষমানদের তালিকায় থাকতে চান কি না৷ আমাদের তালিকাতে থাকার জন্য আপনাকে এটি ভর্তি করতে হবে ও আমাদের ফেরত পাঠাতে হবে৷





