'ব্যান্ডিংস' কি - কিভাবে সেগুলি হিসাব করা হয়?
যদি পুনরায় হাউজিং এর জন্য আপনার জরুরী চাহিদা থাকে তাহলে আপনি উচ্চ 'ব্যান্ডিং' পাবেন। আপনি অধিক অগ্রাধিকারও পাবেন যদি কোন নির্দিষ্ট এলাকায় আপনার ঘরের জন্য ভালো ও যৌক্তিক কারণ থাকে। তাই যে সকল লোকজনের জরুরী চাহিদা না থাকে ও কোন নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট কারণ না থাকে তাহলে তারা সবচেয়ে কম ব্যান্ডিং পাবেন। যদি দুইটি আবেদনপত্রের সমান ব্যান্ডিং থাকে তাহলে আমরা সাধারণত: সেই আবেদনপত্র নির্বাচন করি যিনি তালিকায় বেশী দিন ধরে আছেন।




