আমাকে একটি বাড়ির জন্য কতদিন অপেক্ষা করতে হবে/অপেক্ষমান তালিকাটি কি খুব লম্বা?
এর উত্তর দেওয়া কঠিন। এটি অপেক্ষমান তালিকায় আপনার অবস্থানের উপর নির্ভর করবে - অন্য কথায় বলতে গেলে আপনার একটি বাড়ি কতটা প্রয়োজন তার উপর তা নির্ভর করবে - এবং এটি এর উপরও নির্ভর করবে যে, একটি উপযুক্ত বাড়ি খালি হচ্ছে কি না এবং আর কতজন লোক সেটিতে আগ্রহী আছেন। আপনি একটি প্রশস্ততর এলাকায় বা আরো বেশী এলাকাতে অনেকগুলি বিভিন্ন রকমের বাড়িতে বসবাসের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষার সময় কমাতে পারেন। এইভাবে একটি উপযুক্ত বাড়ি খালি হওয়ার সম্ভাবনাও অনেক বেশী হবে।
এলাকাটি কতটা জনপ্রিয় এবং কত ঘন ঘন লোকেরা স্থানান্তরিত হচ্ছেন তার উপর নির্ভর করে বিভিন্ন বাড়িগুলি ও বিভিন্ন এলাকার জন্য অপেক্ষমান তালিকাগুলিও ভিন্ন হয়। দয়া করে লক্ষ্য করুন প্রপার্টি সার্চ এ আপনি "সবচেয়ে ভালো সুযোগ" ফিল্টার ব্যবহার করে সেই সকল স্কিম দেখতে পারবেন, যেখানে হয়ত আপনাকে খুব কম সময় অপেক্ষা করতে হতে পারে।
আপনি হয়ত লক্ষ্য করেছেন যে, কিছু ঘর-বাড়ীর জন্য আমরা অপেক্ষমান তালিকা বন্ধ করেছি - যদি আমরা কিছু তালিকা বন্ধ না করতাম, তাহলে সেগুলি অনেক বেশী হয়ে যেত। আমাদের লক্ষ্য হল লোকজন আমাদের নিকট ঘরের জন্য আবেদন করার সর্ব্বোচ্চ 2 বছরের মধ্যে তাদেরকে ঘর দেওয়া। কিছু লোক এর অনেক তাড়াতাড়ি বাড়ি পেয়ে যান।
আমরা বলতে পারি না যে একজন ব্যক্তি একটি অপেক্ষমান তালিকার কোথায় রয়েছেন। শুধুমাত্র একটি বাড়ি খালি হলেই আমরা একটি তালিকা প্রকাশ করে থাকি। হাউজিং অফিসার এরপর অপেক্ষমান তালিকাটি খতিয়ে দেখেন এবং সাক্ষাত্কারের জন্য এপয়েন্টমেন্ট করতে লোকেদের সাথে যোগাযোগ করেন।




